কাউনিয়ায় নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
কাউনিয়ায় নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কাউনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
পড়ুন>>কাউনিয়ায় এনজিও কর্মী রতন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরবাগ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন আহমেদ, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিলরুবা ও পল্লী দারিদ্র কর্মকর্তা আফসানা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম মামুন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























