সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় টাচ্ মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা!
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৪:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় টাচ্ মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা!
কাউনিয়ায় টাচ্ মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা!
কাউনিয়ায় টাচ্ মোবাইল কিনে না দেওয়ায় মোহনা খাতুন(১৪) নামের এক স্কুল ছাত্রী ইদুঁর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনা টি ঘটেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের চর প্রাণনাথ গ্রামে শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে।
পড়ুন>>শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই -শারমিন আহমদ
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের চর প্রাণনাথ গ্রামের মোঃ মহসিন আলীর কন্যা ও প্রাণনাথচর আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মোহনা খাতুন (১৪) পিতার কাছে টাচ্ মোবাইল কিনে দেওয়ার আবদার করে। এতে মোহনার মা তাকে গালমন্দ ও বকাবকি করে।
এতে করে মোহনা মনের দুঃখে ও ক্ষোভে বাড়ির লোকজনের দৃষ্টির অগোচরে বাড়িতে রাখা ইদুঁর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন বিষয় টি টের পেয়ে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি এস এম শরিফ ইদুঁর মারার গ্যাস ট্যাবলেট (বিষ)খেয়ে আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























