ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১৯০৭৫ বার পড়া হয়েছে

কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা।
আসন্ন ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১২টায় কাউনিয়ার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা সাংবাদিকগণ সমাজের আয়না—গণমানুষের বাস্তব চিত্র তুলে ধরা আপনাদের দায়িত্ব। আপনাদের মাধ্যমেই আমার নির্বাচনী ইশতেহার বালাপাড়াবাসীর সামনে উপস্থাপন করছি।

পড়ুন>> কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত তিনটি নির্বাচনে বালাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৩ বার জয়ী হয়ে (হ্যাট্রিক) মেম্বার হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার স্বপ্ন বালাপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা। সেই লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।

পড়ুন>> কাউনিয়া এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের অফিস উদ্বোধন

সভায় তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো হলো—
দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান, কমিউনিটি ক্লিনিক ও টিকাদান সেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়ন, ওয়ার্ডভিত্তিক ক্লাব গঠন ও ক্রীড়া-সংস্কৃতির প্রসার বাসস্ট্যান্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, গ্রাম আদালতের ফি প্রত্যাহার করে দরিদ্রদের জন্য বিনামূল্যে বিচার প্রাপ্তি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ নারীদের জন্য বিশেষ কোটা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা সহজ ও দ্রুত প্রাপ্তি নিশ্চিত করার কথা বলেন।

সবশেষে তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনের পক্ষে ইউনিয়ন বাসী রায় দিবেন।

মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তি আবেদ আলী, সাবেক ইউপি সদস্য আরমান আলী, ব্যবসায়ী আব্দুল মজিদ, শিক্ষক মকবুল হোসেন শিরিন আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ আমিনুল ইসলাম সাগরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬