কাউনিয়ায় কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৬:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সাহসে সংগ্রামে অবিচল আস্থায় শ্লোগান নিয়ে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার দুপুরে কেক কেটে কাউনিয়ায় পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বজন সমাবেশ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও স্বজন সমাবেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল,স্বজন সমাবেশ এর উপদেষ্টা ও দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুল,মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টু, সকালের সময় প্রতিনিধি সাইদুল ইসলাম,কালবেলা প্রতিনিধি জসিম সরকার, দৈনিক ভোরের চেতনার জেলা ক্রাইম রির্পোটার মোশাররফ হোসেন,দৈনিক মানববার্তা প্রতিনিধি আনোয়ার হোসেন, ভোরের চেতনা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হ্যাপি আক্তার, দৈনিক মাধুকর প্রতিনিধি আসলাম খান,স্বজন সমাবেশ এর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দূর্জয়, সমাজ কল্যাণ সম্পাদক আনিছুর রহমান,প্রমূখ।
পরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক । পরে একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























