ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কাউনিয়ায় আগুনে পুড়ে ৫টি পরিবারের ৯টি ঘর পুড়ে ভস্মীভূত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

https://www.sristy.net/wp-content/uploads/2023/09/20230924_095017.jpg

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় আগুনে পুড়ে ৫টি পরিবারের ৯টি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

কাউনিয়ায় আগুনে পুড়ে ৫ টি পরিবারের ৯টি বসতঘর ভস্মীভূত হয়েছে গেছে।

উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা পরিবার টি।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে খোদ্দ ভুতছাড়া গ্রামের পশু চিকিৎসক মোকছেদ আলীর রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ডাঃ আব্দুল মালেকের ২ টি তার ভাই খবির উদ্দিনের ২টি, মফিজুল ইসলামের ২ টি মোকছেদ আলীর ২ টি ও ওমর ফারুকের ১ টি ঘরসহ ৫ পরিবারের মোট ৯ টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, বই খাতা, হাঁস-মুরগী, কবুতর, ধান চাল সহ ৫ টি পরিবারের ৯টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।

ক্ষতিগ্রস্থ পশু চিকিৎসক মোকসেদ আলী বলেন, তিনি রাতে বিকট শব্দ শুনে বের হয়ে দেখতে পান তার রান্না ঘরে আগুন জ্বলছে । মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কোনো মতে স্ত্রী, সন্তান নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে।

কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় আগুনে পুড়ে ৫টি পরিবারের ৯টি ঘর পুড়ে ভস্মীভূত

আপডেট সময় : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩