ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আবারও ভিসা পেলেন না মাহমুদ আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী নিষিদ্ধ দলের তৎপরতা রুখতে কঠোর বার্তা পুলিশের শুভ সকাল; আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির কারাদণ্ড ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৩:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু  হয়েছে।

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে একযোগে এই ক্যাম্পেইন চলবে।

আজ (৫ জুলাই) বুধবার দেশব্যাপী শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড ভ্যাকসিনের তৃতীয় এবং চতুর্থ ডোজ দেওয়া হবে।

ইতোমধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস আগে দ্বিতীয় বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন, তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী তৃতীয় বা চতুর্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।

এই ক্যাম্পেইনে বিশেষ করে সম্মুখসারির যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।

এছাড়াও চলমান কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রম হিসেবে যেসব ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিক এখনও কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি তারাও কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে জানানো হয়েছে, টিকার এই বিশেষ ক্যাম্পেইনের পাশাপাশি ৫ থেকে ১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে ভ্যাকসিন দেওয়া হবে।

কোভিড ভ্যাকসিন বিষয়ে যে কোনো ধরনের সঠিক তথ্যের জন্য ১৬২৬৩ হেল্পলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

চলমান টিকাদান বিশেষ এই ক্যাম্পেইনে- যারা ভ্যাকসিন নিতে পারেননি, তাদেরকে ভ্যাকসিন নিয়ে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ০৩:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩