ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয়

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিন দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কপ৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন তিনি। ১২ নভেম্বর সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

পড়ুন>>২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো গুরুত্ববহ বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রশাসকের সাথেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

পড়ুন>>জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বৈশ্বিক এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার বিষয়টিও তাঁর আলোচনায় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬