ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে। এর মাধ্যমে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন কি না, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটল।

লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনের প্রতিনিধিত্ব করছেন স্টারমার। ২০১৫ সাল থেকে তিনি এই আসনটির দায়িত্ব পালন করে আসছেন, যা লেবার পার্টির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। তার এই পদত্যাগের সিদ্ধান্তের ফলে আসনটিতে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পড়ুন>>মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে

এর আগে স্টারমার জানিয়েছিলেন যে, ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে হাউস অফ কমন্সে তার উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের অভিষেকের কয়েক ঘণ্টা আগে তিনি এই অপ্রত্যাশিত ঘোষণাটি দিলেন।

ক্যামডেন নিউজ জার্নালকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গত ১১ বছর ধরে এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করা তার জন্য অত্যন্ত সম্মানের ও সৌভাগ্যের বিষয় ছিল। এখন দায়িত্ব হস্তান্তরের জন্য এটিই উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।

পড়ুন>>সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্টারমার বলেন, তিনি এখন দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তির মতো আন্তর্জাতিক বিষয়গুলোতে মনোযোগ দেবেন। এছাড়া নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে দীর্ঘদিনের চলমান কাজগুলোকেও তিনি সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬