ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

এইচএসসি ও সমমানের স্থগিত ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে

২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৮ থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট চার দিনের পরীক্ষা স্থগিত রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, স্থগিত পরীক্ষাগুলো কবে হবে, তার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে আগামী ১১ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হবার পরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়া হবে।

আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে।

এর আগে ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। সে সময় বলা হয়, সব বোর্ডের অধীনে ২১ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ১৮ জুলাই জানানো হয় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
সব বোর্ডের অধীনে ২৮ জুলাই ও পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ৩০ জন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিলো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসি ও সমমানের স্থগিত ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০৭:৪৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪