উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর

উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর

সৃষ্টি জবস ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর

ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) তাদের সিলেট অঞ্চলের জন্য ‘কি অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী খুঁজছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদের নাম: কি অ্যাকাউন্ট ম্যানেজার
  • চাকরির ধরন: ফুলটাইম (অফিস)
  • কর্মস্থল: সিলেট
  • শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে।
  • অভিজ্ঞতা: ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • অন্যান্য দক্ষতা: সিলেটের করপোরেট ও বিজনেস নেটওয়ার্ক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। করপোরেট সেলস, চ্যানেল পার্টনারশিপ ও ডিজিটাল পেমেন্ট সলিউশন নিয়ে কাজের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

নিযুক্ত ব্যক্তিকে নির্ধারিত এলাকায় করপোরেট চ্যানেল পার্টনার চিহ্নিত, যুক্ত ও সক্রিয় রাখতে হবে। পাশাপাশি করপোরেট কালেকশন ও ডিজিটাল পেমেন্ট সেবার প্রসার, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, নতুন পার্টনারদের কেওয়াইসি যাচাই, চুক্তি বাস্তবায়ন এবং পার্টনারদের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করতে হবে। এছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

  • আবেদনের বিস্তারিত জানতেএই লিংকেপ্রবেশ করুন।
  • আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!