ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজশাহীতে অবরুদ্ধ সাবেক ওসি, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার ৮ম এনটিআরসিএ নিয়োগ: প্রতিষ্ঠানপ্রধান পদের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থার্ড টার্মিনাল: যাত্রীসেবায় ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা মেনজিসের সিরাজগঞ্জে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মাটির ঘর রাজস্ব আয়ের ঘাটতি মেটাতে নতুন ঋণের খোঁজে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি: নথিতে থাকবে আজীবন রেকর্ড

আলোকবর্তিকার নাম “আসিফ আমান” চৌহালীতে প্রতিভার নতুন জ্যোতিষ্ক

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৯:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

আলোকবর্তিকার নাম "আসিফ আমান" চৌহালীতে প্রতিভার নতুন জ্যোতিষ্ক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোকবর্তিকার নাম “আসিফ আমান” চৌহালীতে প্রতিভার নতুন জ্যোতিষ্ক

আলোকবর্তিকার নাম “আসিফ আমান” চৌহালীতে প্রতিভার নতুন জ্যোতিষ্ক, শিক্ষায় আলো ছড়ানোর এক অনন্য নাম।

সিরাজগঞ্জের দক্ষিণ-পশ্চিম সীমান্তঘেঁষা ছোট্ট উপজেলা চৌহালী নীরব, নির্জন, অথচ সম্ভাবনায় পরিপূর্ণ। এ জনপদে বইছে এক নবজাগরণের হাওয়া, যেখানে শিক্ষাই হয়ে উঠছে উন্নয়নের দীপ্ত পথরেখা। সেই পথরেখায় দীপ্তিমান এক নাম আসিফ আমান, যিনি সম্প্রতি “উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী” হিসেবে স্বীকৃত হয়েছেন SEDP প্রকল্পের অধীনে।

আসিফ আমান, খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের এক আলোকিত মুখ, যিনি এবার নিজের প্রতিভা, অধ্যবসায় ও মননশীলতায় প্রমাণ করলেন সাফল্যের জন্য শুধু শহুরে সুযোগ নয়, প্রয়োজন অন্তরের আগুন, আত্মশুদ্ধি আর নিরন্তর সাধনা।

প্রান্তিক জনপদের সাধারণ এক ছাত্র থেকে উপজেলার সেরার আসনে পৌঁছানো সহজ কথা নয়। প্রতিদিনের ক্লাস, ঘরের সীমিত সুযোগ, পরিবারকে সময় দেওয়ার ভার সবকিছুর মাঝে নিজেকে গড়েছেন আসিফ। তাঁর এ অর্জন নিছক কোনো পুরস্কার নয়, এটি এক সময়ের চিহ্নিতকরণ, যে সময় বলে দেয় আসিফদের হাত ধরেই তৈরি হবে আগামী দিনের আলোকিত বাংলাদেশ।

পড়ুন>> রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা: আহত দুই পুলিশ

তার এ স্বীকৃতি এসেছে “পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSFI)” এর ভিত্তিতে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) প্রকল্পের অধীনে, যা শিক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমুখী উদ্যোগ।

খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ জানিয়েছেন, আসিফ আমানের এ কৃতিত্ব শুধু তাঁর একার নয়, এটি পুরো শিক্ষাঙ্গনের সম্মিলিত অর্জন। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল থেকে শুরু করে সহপাঠীরা পর্যন্ত এই আনন্দে আপ্লুত। তাঁর কৃতিত্ব নতুনদের জন্য প্রেরণা হয়ে উঠবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আসিফ জানায়, “আমার এই পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা-মা ও শিক্ষকেরা। তারা সবসময় বলেছেন ‘তুই পারবি’। আমি বিশ্বাস করি, শিক্ষাই আমার অস্ত্র, আলোকিত জীবনের চাবিকাঠি। আমি চাই, একদিন নিজেকে এমন জায়গায় দেখতে, যেখান থেকে আমার গ্রামের প্রতিটি ছেলেমেয়েকে বলবো তোমরাও পারো।”

এ অর্জন শুধু একটি ট্রফি বা সনদে সীমাবদ্ধ নয়। আসিফ আমানের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আমরা চাইলে, সীমাবদ্ধতার খাঁচা ভেঙে আমরা পৌঁছাতে পারি অজানার সীমানা ছুঁয়ে। তাঁর এ কৃতিত্ব চৌহালীর শিক্ষা আন্দোলনে এক মাইলফলক, যা আরও বহু শিক্ষার্থীকে সাহস ও স্বপ্ন দেখাবে।

আসিফ আমান আজ শুধু একজন ছাত্র নন, তিনি এক বার্তাবাহক যিনি জানান দিচ্ছেন, অন্ধকার যতই ঘন হোক, একটি প্রদীপই যথেষ্ট আশার আলো ছড়াতে। আমরা তাঁর জন্য দোয়া করি তিনি যেন নিজেকে আরও শাণিত করে একদিন দেশের অন্যতম গর্ব হয়ে ওঠেন। আলোর পথিক আসিফ আমাদেরও পথ দেখাক, দেখাক সাহস, স্বপ্ন ও সাধনার পথ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলোকবর্তিকার নাম “আসিফ আমান” চৌহালীতে প্রতিভার নতুন জ্যোতিষ্ক

আপডেট সময় : ০৯:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫