তোমার মাঝে দেখি শুধু,
সাবলীল না-পাওয়ার জাদু।
‘নাই’, ‘অল্প’, ‘সামান্য’—
তোমায় ছোঁয় না কখনো।
কী করে করো সব ম্যানেজ,
সে তো এক গভীর রহস্য।
তোমার হাসি মুখ দেখি,
আমার আদর্শ শিক্ষক।
তোমায় দেখে মনে হয়,
আমার জীবন আজ পূর্ণময়।
তোমায় কাছে পেতে চাই,
আমি অনন্ত কাল বাঁচি তাই।
তুমি আদর্শ জয়ীর মায়ের ভুমিকায়,
তুমিই সংযোগের কেন্দ্র পরিবারে।
তুমি আমার ভালোবাসার জোছনা,
আমার গভীরতম সাধনা।
ভাবতেই ভালো লাগে,
তুমি আমার সবকিছু।
তুমি আমার সম্পত্তি নও কভু,
তুমি আমার গভীর সম্পদ শুধু।
এই বন্ধন রবে অটুট,
শুভ জন্মদিন, প্রিয় আমার!
Leave a Reply