আগামীকাল গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০৯:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
আগামীকাল গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল গোপালগঞ্জে দুই দিনের সফরে যাবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল (শনিবার) দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ’দিন সকালে সড়ক পথে তিনি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হবেন। পরিবারের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে থাকবেন বলে জানা যায়।
প্রথমে তিনি নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করবেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন দেশনেত্রী। এদিন বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধু কন্যা।
পরদিন (রোববার) প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















