আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জেনে নিন- কিভাবে জানবেন রেজাল্ট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জেনে নিন- কিভাবে জানবেন রেজাল্ট : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুইজনের প্রাণহানি নেপালে বন্যার পর উত্তরাখন্ডে ১৩টি হিমবাহ হ্রদ নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানির আদেশ ৭ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্যারিসে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি মন্ত্রীর বৈঠক লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জেনে নিন- কিভাবে জানবেন রেজাল্ট

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
ভালো ফলাফলে আত্মহারা পরীক্ষার্থীরা। ফাইল ফটো

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জেনে নিন- কিভাবে জানবেন রেজাল্ট

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জেনে নিন- কিভাবে জানবেন রেজাল্ট

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর)। বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, তা এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত যে কোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন।

Android Phone-এ বোর্ডের অ্যাপ থেকেও ফল পাওয়া যাবে। এ ছাড়া পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল জানতে পারবেন।

প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে)
যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC Board Name (First 3 Letter) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: দিনাজপুর  শিক্ষা বোর্ডের জন্য HSC din
Roll 2023 Send to 16222। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

এবার ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল।

বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল। কিন্তু ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!