সংবাদ শিরোনাম :
আইডিএফ-এ ৬৯৩ জনের বিশাল নিয়োগ, আবেদন করুন অক্টোবরের মধ্যে
সৃষ্টি জবস ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আইডিএফ-এ ৬৯৩ জনের বিশাল নিয়োগ, আবেদন করুন অক্টোবরের মধ্যে
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) তাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৬৯৩ জন দক্ষ জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
- উপনির্বাহী পরিচালক: পদসংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
- পরিচালক (মানবসম্পদ): পদসংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৪০ বছর।
- উপপরিচালক (মানবসম্পদ): পদসংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- নিরীক্ষক: পদসংখ্যা ১০, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- প্রোগ্রাম অর্গানাইজার (অভিজ্ঞ): পদসংখ্যা ৩০, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- প্রোগ্রাম অর্গানাইজার: পদসংখ্যা ৫০, প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ২৪,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৪০,৩৮৮ টাকা, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- ফিল্ড অর্গানাইজার (অভিজ্ঞ): পদসংখ্যা ১০০, প্রবেশনকালীন বেতন আলোচনা সাপেক্ষে, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- ফিল্ড অর্গানাইজার: পদসংখ্যা ২০০, প্রশিক্ষণকালীন (৬ মাস) ২০,০০০ টাকা ভাতা, নিয়মিতকরণের পর ২৬,৫৩০ টাকা, বয়স সর্বোচ্চ ৩০ বছর।
- সোলার টেকনিশিয়ান: পদসংখ্যা ৩০০, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে, বয়স সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি
- আবেদনের নিয়ম: জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও সব সনদের ফটোকপিসহ আবেদন করতে হবে।
- আবেদনের ঠিকানা: মানবসম্পদ বিভাগ, আইডিএফ, বাড়ি নং-২০, অ্যাভিনিউ-০২, ব্লক-ডি, মিরপুর-০২, ঢাকা-১২১৬ অথবা ই-মেইল: info@idfbd.org
- শর্ত: ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের প্রবেশনকাল ৩ মাস। ৫ থেকে ৮ নম্বর পদের জন্য মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। নির্বাচিত কর্মীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























