৫৯ বিজিবির হাতে সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে ফেন্সিডিল ও বিদেশী মদ আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৫৯ বিজিবির হাতে সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে ফেন্সিডিল ও বিদেশী মদ আটক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের

৫৯ বিজিবির হাতে সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে ফেন্সিডিল ও বিদেশী মদ আটক

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
৫৯ বিজিবির হাতে সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে ফেন্সিডিল ও বিদেশী মদ আটক

সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে ফেন্সিডিল ও বিদেশী মদ আটক করেছে ৫৯ বিজিবি।

গোপন তথ্যের ভিত্তিতে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ৫ :০০ ঘটিকায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ গোলাম হায়দার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় মালিকবিহীন ২০৮ বোতল ফেন্সিডিল এবং ৯৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।

অন্য আরেকটি অভিযানে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ১২৩০ ঘটিকায় চকপাড়া বিওপির হাবিলদার মোঃ নিজামুল হক এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপ-চকপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ফেন্সিডিল এবং বিদেশী মদ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!