৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে কাউনিয়ায় বিএনপির বিজয় মিছিল
- আপডেট সময় : ০৯:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে কাউনিয়ায় বিএনপির বিজয় মিছিল
গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী ও সমাবেশ করেছে কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া গার্লস স্কুল মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
পড়ুন>> জুলাই গণঅভ্যুত্থান দিবসে দৌলতপুর উপজেলা বিএনপির আনন্দ মিছিল
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা,সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,জেলা বিএনপির সদস্য ফজলুল হক বাদল, আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমূখ।
বিজয় র্যালিতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অংশগ্রহণ করেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

























