ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন

৩০০ ভিজিএফ কার্ড দাবির অভিযোগে কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

৩০০ ভিজিএফ কার্ড দাবির অভিযোগে কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক বহিষ্কার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩০০ ভিজিএফ কার্ড দাবির অভিযোগে কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক বহিষ্কার

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ৩০০ ভিজিএফ কার্ড দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এ ঘটনায় তাকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ চিলমারী উপজেলার ৩ নম্বর থানাহাট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংক্রান্ত আলোচনাসভা চলাকালীন মো. রিয়াদ মিয়া ভেতরে প্রবেশ করে নিজেকে চিলমারীর সমন্বয়ক পরিচয় দেন। এ সময় তিনি পরিষদের নাগরিকদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের মধ্যে ৩০০ কার্ড দাবি করেন। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও উপস্থিত স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ঘটনাস্থল থানাহাট ইউনিয়ন পরিষদে গিয়ে ৩০০ কার্ড দাবির বিষয়ের সত্যতা পান।

প্যানেল চেয়ারম্যান সাইয়েদুর রহমান বলেন, রিয়াদ নামে ছাত্র আন্দোলনের ওই নেতা ৩০০ ভিজিএফ কার্ড দাবি করেছিলেন।

পড়ুন>> সমকামী প্রেমে অজানার উদ্দ‍েশ‍্যে পাড়ি জমান দুই কিশোরী

বহিষ্কৃত জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে। এখানে সদস্য সচিব নিজে স্বাক্ষর করেছে। বহিষ্কার বিষয়ে আহ্বায়ক কিছুই জানে না। আমাকে হেয় করা হয়েছে।

চিলমারী বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে সঠিকভাবে তদন্তসাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নিলে ভালো হতো। বহিষ্কারের বিষয়টি আমার কাছে অত্যন্ত দুঃখজনক।

কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ সাগর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়, তবে সেই দায় সংগঠন নেবে না। রিয়াদকে সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩০০ ভিজিএফ কার্ড দাবির অভিযোগে কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক বহিষ্কার

আপডেট সময় : ০৩:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫