হুইল চেয়ারে বসে এস এস সি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী নয়ন
- আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে
হুইল চেয়ারে বসে এস এস সি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী নয়ন
শারীরিক প্রতিবন্ধিতা কে হার মানিয়ে হুইল চেয়ারে বসে এস এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে নয়ন মিয়া। সে নাজিরদহ একতা বাজার এলাকার বাসিন্দা মোঃ লোকমান হোসেনের পুত্র।
সে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। নয়ন জানায় সে জন্মের পর থেকে সুস্থ, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ছিল।
৮-১০ জন তার বয়সি ছেলের মতো খেলাধুলায় অংশ গ্রহন, হাটাচলা করা, হেটে হেটে বা সাইকেল চালিয়ে স্কুল যেত। কিন্তু ২০১৫ সালে হঠাৎ করে হাতে পায়ের শক্তি কমে যায়।
হাত পা চিকন হয়ে যায় এবং হাটা চলার শক্তি হারিয়ে ফেলে। পরে এক হৃদয়বান ব্যক্তি তাকে একটি হুইল চেয়ার প্রদান করে। বন্ধুরাই সেই চেয়ারে বসিয়ে তাকে প্রতিদিন স্কুল নিয়ে আসে এবং ক্লাস শেষে বাড়িতে রেখে আসে।
হুইল চেয়ারে খাওয়া দাওয়া হুইল চেয়ারে লেখা পড়া এ ভাবেই চলছে নয়নের জীবন। নয়ন প্রতিবন্ধিতাকে জয় করে এস এস সি পাশ করে কলেজে ভর্তির স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে।
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী বলেন নয়ন বন্ধুদের সহযোগিতায় নিয়মিত স্কুল আসতো।
শিক্ষকগণ আন্তরিকতার সাথে তাকে পাঠদান সহ খোঁজ খবর রাখতো। সে হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে।
দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মাহফুজার রহমান বলেন সে হুইল চেয়ারে বসে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে। কক্ষ পরিদর্শক সব সময় তার পাশে থেকে তার খোঁজ খবর নিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “হুইল চেয়ারে বসে এস এস সি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী নয়ন”