হরিপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হরিপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

হরিপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
হরিপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 

হরিপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের সফুরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা পার্শ্ববর্তী হরিপুর উপজেলায় সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

শনিবার (২৫ জানুয়ারি)বিকালে হরিপুর উপজেলার কামাড়পুকুর মিলন বাজার এলাকায় পাকা রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা দুর্ঘটনার শিকার হন।

 

নিহত সফুরা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের মৃত ইসাহাক আলীর স্ত্রী।

পড়ুন>> নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মোকলেসুর রহমান বলেন, ঘটনার দিন বিকালে ওই বৃদ্ধা মিলন বাজার এলাকায় পাকা রাস্তা পার হচ্ছিল এসময় হরিপুর থেকে একটি পিকআপ ও মোটরসাইকেল পাশাপাশি রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল, বৃদ্ধা পিকআপটিকে অতিক্রম করতে পারলেও পরে দ্রুতগামী মোটরসাইকেলটি এসে সজোরে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হয়ে তার একটি পা ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃতের ছেলে সবির আলী জানান,আমার মা জন্ডিস রোগের চিকিৎসার জন্য গ্রাম্য কবিরাজকে দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সড়কে দুর্ঘটনার শিকার হয়।

 

তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, চিকিৎসা শুরুর আগে তিনি মারা যান।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!