হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু 

 

 

হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

 

হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শনিবার(২৬ এপ্রিল) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে জান্নাতুন (১০) ও তাজরিন আক্তার (১৩)নামে দুই শিক্ষার্থী মারা গেছেন।

 

 

জান্নাতুন ও তাজরিন উপজেলার কিসতম ভৈষা গ্রামের জহিরুল ইসলাম ও আব্দুল হাকিমের মেয়ে এবং ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

পড়ুন>>বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূলহোতা নওগাঁয় গ্রেপ্তার

 

 

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকারিয়া মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও থানা সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে ৪-৫ জন শিশু বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়।

 

 

এ সময় তাজরিন ও জান্নাতুন গোসলের এক পর্যায়ে অসাবধানতা বসত পুকুরের পানির গভীরে চলে গেলে তারা দুজন হঠাৎ তলিয়ে যায়। একজন শিশু পুকুরের উপর থেকে দেখে চেচামেচি করলে পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃতবস্থায় তাদের উদ্ধার করে।

 

 

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল আরো জানান মৃত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক  মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!