ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গাজায় ভবন ধসে ২০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ভোগডাবুড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার  মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, এবারের নির্বাচন কোনো রাজনৈতিক দলের ব্যানারে হবে না। মঙ্গলবার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, এবার স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক হতে যাচ্ছে। কোনো দল এতে সরাসরি সম্পৃক্ত থাকছে না।

আওয়ামী লীগ শাসনামলের স্থানীয় নির্বাচনের চিত্র তুলে ধরে তিনি বলেন, অতীতে প্রধান পদগুলোতে দলীয় প্রতীক ব্যবহার করা হতো, কিন্তু আগামী নির্বাচনে প্রার্থীরা ব্যক্তিস্বাতন্ত্র্য বজায় রেখেই লড়বেন। প্রার্থীর দলীয় পরিচয় এখানে মুখ্য নয়। উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার এই পরিবেশে নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

পড়ুন>>ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন ঢাবির উর্দু বিভাগের এক শিক্ষার্থী। আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন?

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গটিও উঠে আসে। উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, বর্তমান সরকার তাকে বিচারের আওতায় আনার বিষয়ে বদ্ধপরিকর। এ ব্যাপারে ভারত সরকারকে বারবার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে শেখ হাসিনাসহ অন্যদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

পড়ুন>>রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও এই ইস্যুগুলো গুরুত্ব পেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে তাকে বুঝিয়েছি যে, শেখ হাসিনাসহ অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের নিয়ে আমাদের অবস্থান অটল। বাংলাদেশের সঙ্গে কাজের সম্পর্ক গড়তে হলে ভারতকে এসব বিষয় আমলে নিতেই হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক

আপডেট সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬