ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রাইস্টচার্চে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত

সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে বড় ধরনের হামলার দাবি করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ওই স্থাপনায় আঘাত হানা হয়েছে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত রাস তানুরা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তম তেল শোধনাগার। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এ হামলায় স্থাপনাটিতে আগুন ধরে যায়।

সৌদি আরবের সিংহভাগ তেল রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় পারস্য উপসাগরীয় উপকূলের রাস তানুরা এবং লোহিত সাগরের ইয়ানবু—এই দুটি প্রধান বন্দর দিয়ে। অতীতেও এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা একাধিকবার হুতি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে, ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দিনের প্রথম প্রহরেই রাস তানুরার তেল টার্মিনালের কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সৌদি কর্তৃপক্ষ। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি হুতিদের দাবি করা ক্ষেপণাস্ত্র হামলার কারণেই ঘটেছে কি না, তা এখন পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা নিশ্চিতকরণ বার্তা প্রদান করেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

আপডেট সময় : ০৬:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬