সেলফি তুলতে তিস্তা নদীতে পড়ে এক শিক্ষার্থী মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সেলফি তুলতে তিস্তা নদীতে পড়ে এক শিক্ষার্থী মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

সেলফি তুলতে তিস্তা নদীতে পড়ে এক শিক্ষার্থী মৃত‍্যু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
সেলফি তুলতে তিস্তা নদীতে পড়ে এক শিক্ষার্থী মৃত‍্যু

সেলফি তুলতে তিস্তা নদীতে পড়ে এক শিক্ষার্থী মৃত‍্যু হয়েছে।

দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পিকনিকে এসে ব্যারেজের বেলকনি থেকে সেলফি তুলতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষার্থীর নাম সাগর চন্দ্র(১৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে। সে রাণীশংকৈল উপজেলার নেক মোরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির ছাত্র।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১১মার্চ) দুপুর আড়াইটার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজের উজানে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাণীশংকৈল এলাকা থেকে এক কোচিং সেন্টারের মাধ্যমে তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসে। ভ্রমণ শেষে তিস্তা ব্যারেজের উজানে ক্যানেল পার্শ্ব জলকপাটে সেলফি তুলতে গিয়ে পা ফসকে পানিতে পরে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করেন। উদ্ধারের পরে সহপাঠীরা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া পথে মৃত্যু বরণ করেন।

তিস্তা ব্যারেজের টহলরত আনসার সদস্য শফিকুল ইসলাম বলেন, রাণীশংকৈল এলাকা থেকে পিকনিকে আসা দলের সাগর চন্দ্র সেলফি তুলতে গিয়ে পানিতে পরে যায় সাতার না জানায় সেখানে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) দীপ্ত কুমার সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যারেজের উজানে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। স্কুলছাত্রের মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!