সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয়
- আপডেট সময় : ০৭:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। দলের পক্ষে আহসান আল মুমিন ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন। ১৩৩ বল মোকাবিলা করে ১০টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১৫২ রানের এক অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া রবিউল হাসান অনিক করেন ৪৫ রান। মালয়েশিয়ার বোলারদের মধ্যে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন। আহসান আল মুমিনের সেঞ্চুরি আর তাফিউল আলম তামিমের বোলিং নৈপুণ্যে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এছাড়া রবিউল হাসান অনিক ৪৮ বলে ৪৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং তোপে মালয়েশিয়ার ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
ডানহাতি এই বোলার ৭.৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৭ উইকেট তুলে নেন, যার মধ্যে দুটি ছিল মেডেন ওভার। মালয়েশিয়ার ব্যাটারদের মধ্যে কেবল নাগিনেশ্বরন সতনাকুমারন কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হন, যিনি ৮১ বলে করেন ৫০ রান। তবে অন্য ব্যাটাররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন। রুবায় ইসলাম রিজনও বল হাতে দুটি উইকেট শিকার করে বড় জয়ে অবদান রাখেন। এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে নিজের জায়গা পাকা করে নিল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনও নির্ধারিত হয়নি। তবে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























