ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৯৪০৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈল উপজেলা মডেল স্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন হাফিজ উদ্দিন।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন

আগামী দিনে দেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা—তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দিন আহাম্মেদ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ ক্লান্ত ও ভীত। এমন বাস্তবতায় নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তার কোনো স্পষ্ট নিশ্চয়তা নেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ আসনের রাণীশংকৈল উপজেলার মডেল স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের কথা বলে এসেছে।

পড়ুন>> মধ্যনগরে চাঁদা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে  ১জনের মৃত‍্যু

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে দেশের অবকাঠামো ও প্রশাসনিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। সেই সময় রাণীশংকৈল উপজেলাকে মডেল ও আদর্শ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল, যা আজও মানুষ স্মরণ করে।

পড়ুন>>ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবে

তিনি আরও বলেন, বর্তমানে দেশের মানুষ খোলামেলা কথা বলতে পারছে না। ভোট নিয়ে মানুষের মধ্যে কোনো উৎসাহ বা আমেজ নেই। এমনকি নিজের পছন্দের প্রতীকেও ভোট দেওয়ার কথা প্রকাশ্যে বলার সাহস পাচ্ছে না সাধারণ মানুষ। জাতীয় পার্টি দেখতে চায়—নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেওয়া হচ্ছে কিনা।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। ছাত্রসমাজ আন্দোলনের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবে সেই পরিবর্তন চোখে পড়ছে না।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির রাণীশংকৈল উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউনিয়ন সভাপতি একে এম ফজলুল হক, যুবসংহতির সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইসাহাক আলী, শাহা আলম, খন্দকার আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম ও ইব্রাহিম আলী।

এছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজারও নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন

আপডেট সময় : ০৮:০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬