ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে।

আজ রোববার সকাল ১০টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. এহসান শাহ।

তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে বোরো ধান কাটা হচ্ছিল।

এ সময় বজ্রপাতে রমজান মিয়া (১৫) ও মুকিদ মিয়া (২৫) নামের দুজন আহত হন। পরে স্থানীয়রা দুজনকেই তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করে।

আর মুকিদ মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে এবং মুকিদ মিয়া একই গ্রামের আব্দুল হকের ছেলে।

অন্যদিকে, ছাতকে বজ্রপাতে ৩ জন মারা গেছেন। নিহতরা হলেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আব্দুস সামাদ (৪৫)।

এ ছাড়া জেলার দোয়ারাবাজার উপজেলায় ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২)। তাঁরা হাওরে ধান কাটছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘যেহেতু এখন বজ্রপাতের সময়, তাই আমরা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাইকিং করে সচেতন করছি। যেন তারা খারাপ আবহাওয়ায় নিরাপদ স্থানে অবস্থান নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩