সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক
সুনামগঞ্জে আটকৃত ভুয়া এনএসআই সদস্য টিটন বিশ্বাস

 

 

 

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক

 

 

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক।
ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) পরিচয় দিয়ে এক নার্সকে বিয়ে ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামে এক যুবককে সুনামগঞ্জের তাহিরপুর থেকে আটক করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকার ফায়ার সার্ভিস ভবনের সামনে থেকে পুলিশ থাকে আটক করা হয়।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে,বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গোদিগাও গ্রামের মোঃ রুহুল আমিন এর মেয়ে ভুক্তভোগী। প্রায় দুই বছর আগে সুনামগঞ্জ শহরে পড়াশোনার সময় তার পরিচয় হয় টিটন বিশ্বাসের সাথে। তবে সে সময় টিটন নিজেকে আরাফাত হোসাইন নামে পরিচয় দিয়ে এনএসআই কর্মকর্তা দাবি করে। একপর্যায়ে সম্পর্ক গড়ে উঠলে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নোটারি পাবলিক সুনামগঞ্জে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পড়ুন>>মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা সহ আটক -১

 

 

পরবর্তীতে টিটন বিভিন্ন অজুহাতে তামান্না ও তার পরিবারের কাছ থেকে মোট ১৫ লাখ টাকা গ্রহণ করে। চাকরির সমস্যা সমাধান ও সংসার শুরু করার কথা বলে টাকা নিলেও দীর্ঘদিন যোগাযোগ বন্ধ রাখে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার প্রকৃত নাম টিটন বিশ্বাস। সে জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের মৃত সাধন বিশ্বাস এর ছেলে।

 

 

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, তাহিরপুর থানার এসআই শরীফুল ইসলাম ও তার টিম অভিযুক্ত টিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসেন। আটককৃত টিটন বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!