ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা মা’র অদম্য সাহসেই ইউএস ওপেন জয়ী জভেরেভ, ট্রফি উৎসর্গ করলেন মায়ের হাতেই সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী? এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসে সাশ্রয়ী টিকিট

সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান

সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান। আজ মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা।

পড়ুন>>তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লা বোঝাই নৌকাসহ ৩ জন আটক

হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সেনা, পুলিশ, র‍্যাব, বিজিবি এর পাশাপাশি প্রায় ২ লাখ আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করেছে দেশের বৃহত্তম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলাও ধর্মীয় উৎসবের আমেজে মেতে ওঠেছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মালম্বী জনগোষ্ঠীর সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সুনামগঞ্জে ৪০০ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

রাষ্ট্রীয় সিদ্ধান্তে গত ০৬ অক্টোবর তারিখ থেকেই গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ মণ্ডপে মোতায়েন শুরু হয়। আজ থেকে সব মণ্ডপে একযোগে নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার-ভিডিপি সদস্যরা। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে সরকারকে সুন্দর একটি দূর্গাপুজা উপহার দিতে চাই৷”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট জনাব রুবায়েত বিন সালাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ, উপজেলা প্রশিক্ষক মাহবুবুর রশিদসহ প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান

আপডেট সময় : ০৮:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪