ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় দ্রুতগতির একটি লরির চাপায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশের এ মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী বাসটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়লে মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে রাস্তার ধারে অবস্থান করছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত করার সময় যাত্রীরা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন, তখনই এ দুর্ঘটনা ঘটে।

আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট শামীম আলম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬