সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচির শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচির শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচির শুভ উদ্বোধন।
সিরাজগঞ্জে তাড়াশে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচির শুভ উদ্ধোধন করা হয়েছে।
বৃহপ্রতিবার দুপুরে তাড়াশ উপজেলা ঈদগাঁহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ উপজেলা শাখার আয়োজনে সভায় আসন্ন জাতীয় সংসদ সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর এর সভপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খাঁন আলীম।
পড়ুন>>দৌলতপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ১৩ জনকে আটক
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সম্মেলন পরিচালনা কমিটির সমন্বয়ক ভিপি শামীম খান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী। তিনি সিরাজগঞ্জ-৩ আসনে এমপি প্রার্থীতা ঘোষণা করে সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনায় করেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল। পরে প্রধান অতিথি সদস্য সংগ্রহে সদস্য ফরম বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























