সিরাজগঞ্জ বিএনপির ৩৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের নামে পৃথক দুইটি মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জ বিএনপির ৩৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের নামে পৃথক দুইটি মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সিরাজগঞ্জ বিএনপির ৩৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের নামে পৃথক দুইটি মামলা দায়ের

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
সিরাজগঞ্জ বিএনপির ৩৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের নামে পৃথক দুইটি মামলা দায়ের

সিরাজগঞ্জ বিএনপির ৩৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের নামে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে

সরকারি কাজে বাঁধা, ককটেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় ৩৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের নামে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে সিরাজগঞ্জ সদর থানায়। এ মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নেতারা হলেন- জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়া শিপু, কামারখন্দ সরকারি হাজী কোরব আলী কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজাসহ ৭ জন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর থানা ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাঁধা, ককটেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনায় শনিবার রাতে পৃথক দুই মামলা দায়ের হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেন।

মামলায় জেলা যুবদলে সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুকে ১নং আসামি করে ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সরকারি কাজে বাঁধা দেওয়ায় সদর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনের নামে মামলা দায়ের করেছেন। দুই মামলায় মোট ৯৮৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল রহমান মন্ডল বলেন, সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলা, ককটেল নিক্ষেপ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে দুই মামলা হয়েছে। এই মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!