সাপাহারে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সাপাহারে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
সাপাহারে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

সাপাহারে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনকরি হয়েছে।

  ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় ভূমি মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিস কার্যলয় চত্বরে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।

এসময় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ সহ ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এ প্রতিবেদককে বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে ভূমি মন্ত্রণালয়।

এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক।

এসব ভূমিসেবা জণগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাপাহার উপজেলার ৩ টি ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা

ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।

এছাড়াও সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ডিজিটাল সেবাসমূহ/ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে পরামর্শ প্রদান করা হবে। সেবাপ্রার্থীদের নিজ তথ্যাদিসহ উপস্থিত হওয়ার পরামর্শ দেন তিনি।#

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!