সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন মাহিদুল হাসান সরকার
- আপডেট সময় : ১০:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৩৬৪ বার পড়া হয়েছে
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন,বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার।
“তাঁর এই অনন্য পুরুস্কার পাওয়ায় সৃষ্টি নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন, সৃষ্টি নিউজ এর প্রকাশক ও বার্তা সম্পাদক।”
মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গুণিজন সম্মাননা পদক পেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অনুমোদিত বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র সহকারী সম্পাদক সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার মাহি।
গত (১৩ জানুয়ারী) শুক্রবার বিকেল ০৩. ৩০ ঘটিকায় রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান এর সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যম কর্মীদের করণীয়, শীর্ষক আলোচনা সভা, গুণিজন সন্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র সহকারী সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার মাহি।
অনুষ্ঠানের উদ্বোধক বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি ও এশিয়ান টেলিভিশন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশীদ (সিএইচপি) এর হাত থেকে তিনি এই সম্মাননা পদক গ্রহণ করেন।
পুরুস্কার পাওয়ার অভিব্যক্তি জানতে চাইলে তিনি জানান, দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করি ও পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ায় কারণে বিভিন্ন সময় দেশের যেকোনো জায়গায় কোনো সাংবাদিক নির্যাতিত হলে, সংগঠনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
তিনি আরও বলেন, সাংবাদিকতা আমার পেশা নয় এটা আমার নেশা, এই নেশা থেকেই আমি সমাজের অবহেলিত নির্যাতিত নিপিড়ীত মানুষের কথা সংবাদপত্রে লিখি।ও সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের জন্যে কাজ করা আমার সাংবাদিকতার অন্যতম লক্ষ্য।
আর সেই লক্ষ্য পূরণে চেষ্টা করেছি সততা ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে। আজ তার মুল্যায়ন পেলাম, এতে আমি অনেক আনন্দিত।
আমাকে সম্মাননা পদক দেওয়ার জন্য ; আমি মাতৃজগত পরিবারের অভিভাবক জনাব খান সেলিম রহমান ও পত্রিকা প্রকাশের সাথে সংযুক্ত সকলের নিকট চির কৃতজ্ঞ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























