সংবাদ শিরোনাম :
সলঙ্গায় হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে মো. লুৎফর রহমান লিটন
- আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী র্যাবের অভিযানে গ্রেফতার।
সিরাজগঞ্জ র্যাব ১২ অভিযানে ১৪ জুন ২০২৩ রোজ বুধবার র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নিউ রুপালী হোটেলের সামনে পাকা রাস্তার উপর রাজশাহী হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩৮ (একশত আটত্রিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ৯,০০০/- (নয় হাজার) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রেজাউল করিম (৫২), পিতা-মৃত- মকবুল হোসেন, সাং- দিয়ার মানিকচর, পোঃ আসারীয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























