সলঙ্গা থানা বিএনপি'র উদ্যোগে পদযাত্রা পালনের প্রস্তুতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সলঙ্গা থানা বিএনপি'র উদ্যোগে পদযাত্রা পালনের প্রস্তুতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সলঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে পদযাত্রা পালনের প্রস্তুতি সভা

সিরাজগঞ্জ থেকে মোঃ লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
সলঙ্গা থানা বিএনপি'র উদ্যোগে পদযাত্রা পালনের প্রস্তুতি সভা

সিরাজগঞ্জের সলঙ্গায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারী ইউনিয়ন ভিত্তিক বিএনপি’র পদযাত্রার পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ৯ফেব্রয়ারী) বিকেল ৩টার সময় থানা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে থানা বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান সরকার সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক আঃ আলীম সরকারের পরিচালনায়, বিদ্যুৎ গ্যাস সহ নিত্য পণ্যের দাম কমাও, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ফ্যাসিট সরকারের পদত্যাগ, তত্বাবাধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারী ইউনিয়ন ভিত্তিক বিএনপি’র পদযাত্রার পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ আলীম সরকার বলেন,থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ১১ফেব্রয়ারী ইউনিয়ন বিএনপির পদযাত্রা কে সফল করতে স্ব স্ব ইউনিয়ন বিএনপির পদযাত্রায় অংশ গ্রহন করবে।

উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মারুফ হাসান খোকন,থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ সরকার,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খোন্দকার তৌহিদুর রহমান, তারেক রহমান স্বদেশ প্রত্যারর্বতন সংগ্রাম কমিটি সলঙ্গা থানা শাখার আহবায়ক সুলতান মাহমুদ চৌধুরী,।

থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সি, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সেলিম এলাহী, থানা শ্রমিক দলের সভাপতি খোন্দকার আহসান হাবিব, থানা কৃষকদলের সভাপতি ফজলার রহমান, থানা মৎস্যজিবি দলের সভাপতি আহসান হাবিব, থানা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সোলাইমান হোসেন।

এছাড়াও থানা ছাত্রদলের আহবায়ক হারুনার রশিদ হিরন,থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহুল আমিন।

এছাড়াও ঘুড়কা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন দুলাল, ধুবিল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (হাবু), হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় থানার অন্তগত ৬টি ইউনিয়ন ও থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!