সরিষাবাড়ীতে প্রধান শিক্ষক ল্যাব অপারেটরকে থাপড়ের চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ল্যাব অপারেটরকে থাপড়ের চেষ্টার অভিযোগ উঠেছে।
জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ল্যাব অপারেটরকে থাপড়ানোর চেষ্টা ঘটনায় মোবাইল ফোনে ক্ষমা চাইলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন।
গত ২০ ফেব্রুয়ারি সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরবর্তী অতিথীদের আপ্যায়ন কালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ে গত ২০ ফেব্রুয়ারী সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানে আগত অতিথীদের আপ্যায়নের জন্য রাখা খাবার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
অনুষ্ঠান শেষে অতিথীদের জন্য খাবার বিতরণের জন্য প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন কর্তৃক বিদ্যালয়ের পিয়ন আজাদ মিয়াকে খাবার রাখা কক্ষের দায়িত্ব দেয়া হয়।
বিদ্যালয়ের পিয়ন আজাদ ওই কক্ষের তালা খুলতে দেরী হওয়ায় উত্তেজিত হয়ে অপর ল্যাব অপারেটর রবিউল ইসলাম দায়িত্বে না থাকলেও তাকে অতিথীদের সামনে থাপড়াতে চান।
এ সময় রবিউল ইসলাম এর স্ত্রী সহ আমন্ত্রিত অতিথীদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ল্যাব অপারেটর রবিউল ইসলাম ও তার স্ত্রী এবং শিক্ষক-কর্মচারীদের মাঝেও চাপা ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।
এ ব্যাপারে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ল্যাব অপরেটর রবিউল ইসলাম এ কাছে জানাতে চাইলে তিনি ঘটনার ক্ষোভ প্রকাশ সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর নিকট মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভি করেননি।
জানতে চাইলে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা জানান, এ বিষয়টি ল্যাব অপারেটর রবিউল ইসলাম এর কাছে মোবাইল ফোনে ক্ষমা চেয়েছেন বলে শুনেছি।

























