সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ
- আপডেট সময় : ০৮:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে সরিষাবাড়ী উপজেলার সরকারী ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়েজনে ৪১টি সরকারী ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়েছে।
উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত)শাহাবুদ্দিন সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথী হিসেবে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্বে ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের সহকারী পরিসংখ্যান এনামুল হক প্রমুখ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র উপহার পেয়ে উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীরা খুশী ও সন্তোষ প্রকাশ করেছেন।

























