শেরপুরে একই পরিবারের ৭ প্রতিবন্ধী ভাই-বোনের পাশে থাকবে- নালিতাবাড়ি প্রেসক্লাব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে একই পরিবারের ৭ প্রতিবন্ধী ভাই-বোনের পাশে থাকবে- নালিতাবাড়ি প্রেসক্লাব : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

শেরপুরে একই পরিবারের ৭ প্রতিবন্ধী ভাই-বোনের পাশে থাকবে- নালিতাবাড়ি প্রেসক্লাব

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
শেরপুরে একই পরিবারের ৭ প্রতিবন্ধী ভাই-বোন

 

 

শেরপুরে একই পরিবারের ৭ প্রতিবন্ধী ভাই-বোনের পাশে থাকবে- নালিতাবাড়ি প্রেসক্লাব

 

পরিবারের ১১ সন্তানের মধ্যে ৭ ভাই-বোনই মানসিক, শ্রবণ ও বাক প্রতিবন্ধী। এরমধ্যে প্রতিবন্ধী বড় বোন হাজেরা বেগম (৭০) মারা গেছেন ২০১৯ সালে। এখন এক হাড়িতে খেয়ে একই ঘরে বসবাস করছেন বাকী ৬ প্রতিবন্ধী ভাই-বোন। সুস্থ বড় ভাই মোহাম্মদ আলী ও ৬ ভাই-বোনের অভিভাবকের দায়িত্ব পালন করলেও ২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

 

ফলে এদের অভিভাবক এখন নালিতাবাড়ী প্রেসক্লাব। বর্তমানে বেঁচে থাকা ৬ জন হলেন- ২ ভাই জয়নাল আবেদীন (৬৬) ও আজগর আলী (৬২) এবং ৪ বোন রমিজা বেগম (৬০), রহিমা বেগম (৫৮),কুলসুম বেগম (৫৫) ও ফাতেমা বেগম (৪৭)।

 

 

জন্ম থেকেই বাক, শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী তারা। অসহায় পরিবারের ৭ ভাই-বোন এক সময় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। বিত্তবানের সহযোগিতায় বছর জুড়ে ৬ ভাই-বোনের ভরণ-পোষণ ছাড়াও প্রতিটি ঈদে খাদ্যসামগ্রী ছাড়াও প্রত্যেকের জন্য নতুন জামা-কাপড় থেকে শুরু করে সব ধরণের সহায়তা করে প্রেসক্লাব।

পড়ুন>> নওগাঁয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 

ফলে প্রেসক্লাবের পরিচিত মুখগুলো দেখলেই তাদের যতো অভিযোগ-অনুযোগ, আবদার আর আবেগঘন শারীরিক অঙ্গভঙ্গি প্রকাশ শুরু হয়। এমনকি কোনকিছুর ঘাটতি থাকলে তা নিয়েও তারা অভিমান প্রকাশ করে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে।

 

 

সাংবাদিকরাও তাদের সব দাবী পূরণ করে চলেছেন বছরের পর বছর ধরে। ২০০৪ সালের পর পর্যায়ক্রমে বিভিন্ন গণমাধ্যমে পরিবারটির করুণ জীবনচিত্র ফুটে ওঠতে শুরু করে। ২০০৮ সালে একটি বেসরকারি টেলিভিশনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রচারের পর পরিবারটিকে সহায়তা দিতে এগিয়ে আসেন অনেকে। বিত্তবানদের আশ্বাসে পরিবারটির পাশে দাঁড়ান নালিতাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকেরা ও। প্রায় দেড় বছর হলো নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক তরুণ শিল্প উদ্যোক্তা প্রতিমাসে চাল, ডাল ও কাঁচাবাজারসহ প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন।

 

 

এছাড়াও প্রতি ঈদে নতুন জামা-কাপড়, জুতাও দিয়ে যাচ্ছেন নিভৃতে। এবারও গত ঈদের উপহার হিসেবে সহায়তা দিতে সাথে যোগ হয়েছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!