ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নওগাঁ সদর ইউনিয়নের চুনিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় অজুখানা নির্মানের উদ্বোধন কাউনিয়া উপজেলা বিএনপির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনবার্সনের ব্যবস্থা করতে হবে -আখতার হোসেন এমপি সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডে মোট তিনটি করে সড়কবাতি বরাদ্ধ নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা ভূরুঙ্গামারীতে ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ ৫৫ শতাংশ কাজ শেষ, ২০৩০ সালে সচল হচ্ছে জিসিসি রেলওয়ে প্রকল্প ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ

শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার

শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে নিজের প্রথম সরকারি কর্মসূচিতে অংশ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা জানানো শেষে তিনি রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ফিরে আসেন। দুপুর ১২টা বাজার কয়েক মিনিট আগে তাকে এই বাসভবনে অবস্থান করতে দেখা যায়।

নতুন রাষ্ট্রপতির বর্তমান বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হেয়ার রোডের বাসভবনের প্রবেশমুখে পুলিশ সদস্যদের পাশাপাশি বিপরীত দিকের ফুটপাতেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পড়ুন>>শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের

এছাড়া বাসভবনের ফটকের ভেতরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং রাষ্ট্রপতির কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো কর্মকর্তাই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

পড়ুন>>কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথ নেওয়ার পরদিন শনিবার তিনি তার বর্তমান বাসভবনে সময় কাটাচ্ছেন। আগামী রোববার তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে উঠবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এই নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ ছিল। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। বিপুল ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই তিনি শপথ গ্রহণ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার

আপডেট সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬