ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসকের পরিদর্শন নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপিকর্মীদের নানা অভিযোগ ও ক্ষোভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে

লোকালয়ে ঢুকছে পানি ভেঙে গেল নওগাঁর তালপাতিলা বেড়িবাঁধ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

লোকালয়ে ঢুকছে পানি ভেঙে গেল নওগাঁর তালপাতিলা বেড়িবাঁধ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকালয়ে ঢুকছে পানি ভেঙে গেল নওগাঁর তালপাতিলা বেড়িবাঁধ

নওগাঁর মান্দায় আত্রাই নদীর পানি রক্ষা বেড়িবাঁধের একটি স্থানে কয়েক মিটার ভেঙ্গে গেছে। ফলে লোকালয়ে ঢুকেছে পড়েছে পানি। এতে কয়েকশ পরিবার হয়ে পড়েছে পানি বন্দী।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় এই বেড়িবাঁধ ভেঙ্গে যায়।

এতে তালপাতিলা গ্রামসহ আশেপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে।

স্থানীয়রা বলছে, এই একই স্থানে গেল বছর বাঁধটি ভেঙ্গে গিয়েছিল। এরপর মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবার ভেঙে গেছে।

বেড়িবাঁধ ভাঙ্গার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে উক্ত বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন।

পড়ুন>>তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনৈতিক সুবিধা দাবী করা ব্যক্তিদের বিরুদ্ধে মানববন্ধন

এদিকে দুপুুর ১২টার দিকে দেওয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আত্রাই নদীর মান্দা উপজেলার জোত বাজার পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ও রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং শিমুলতলী পয়েন্টে পানি বিপদ সীমার ১৭৫ সেন্টিমিটার ও মহাদেবপুর পয়েন্টে পানি বিপদ সীমার ১২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও নওগাঁর ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপদ সীমার নিচে থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওযায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাধের লক্ষ্মীরামপুর, আয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ অন্তত ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, ওই বাঁধটি আমাদের পানি উন্নয়নের বোর্ডের না।
তারপরও সেখানে আমাদের লোক গিয়েছে।
আমরা যথাযথভাবে নদী রক্ষা বাঁধগুলো মনিটরিং করছি।সর্বক্ষণিক সরেজমিনে গিয়ে তদারকি করছি। আশা করি কোন স্থানে সমস্যা হবে না।

তিনি আরও বলেন, আত্রাই নদীর জোত বাজার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্ট ব্যতিত সকল পয়েন্টে পানি সমতল বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লোকালয়ে ঢুকছে পানি ভেঙে গেল নওগাঁর তালপাতিলা বেড়িবাঁধ

আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫