ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

লেবাননের ৪০টি স্থাপনায় ইসরায়েলের হামলা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

লেবাননের ৪০টি স্থাপনায় ইসরায়েলের হামলা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননের ৪০টি স্থাপনায় ইসরায়েলের হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৪০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। বুধবার (২৪ এপ্রিল) দক্ষিণ লেবাননে ইরানপন্থি এই গোষ্ঠীদের স্থাপনায় এসব হামলা করেছে ইসরায়েলি বাহিনী। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মাত্র কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের আইতা আল-শাবের এলাকায় যুদ্ধবিমান ও আর্টিলারির মাধ্যমে হিজবুল্লাহর প্রায় ৪০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আইডিএফ সেনারা। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণ কেন্দ্রও রয়েছে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

মূলত হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালানোর কথা জানিয়েছে ইরানপন্থি শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, একমাত্র ইসরায়েল গাজায় হামলা বন্ধ করলে এসব আক্রমণে ইতি টানবে তারা।

এদিকে ছয় মাস পার হলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অনবরত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

পর্যাপ্ত ত্রাণসহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং ত্রাণসহায়তার প্রবাহ বাড়ানোর দাবি উঠলেও আমলে নিচ্ছে তেল আবিব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লেবাননের ৪০টি স্থাপনায় ইসরায়েলের হামলা

আপডেট সময় : ০৯:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪