ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

লালমনিরহাটে বিবস্ত্রের শিকার হয়ে লজ্জায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটে বিবস্ত্রের শিকার হয়ে লজ্জায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে বিবস্ত্রের শিকার হয়ে লজ্জায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেশিদের হাতে বিবস্ত্রের শিকার হয়ে লজ্জায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।বুধবার (২৪ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে ওই কলেজছাত্রীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত ওই এইচএসসি পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান মৌফি (১৮)। সে ওই গ্রামের আব্দুল মতিন মণ্ডলের মেয়ে। স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজের চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিল সে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহত কলেজছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় প্রতিবেশী ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের নামে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী মৃত শরিয়ত উল্লাহ মণ্ডলের ছেলে সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলী মণ্ডলের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে ঝগড়া-বিবাদ চলে আসছে। এরই জেরে গত বুধবার সকালে জমি থেকে হাঁস তাড়ানো কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে আসামিপক্ষ আব্দুল মতিন মণ্ডলের বাড়িতে এসে হামলা চালায়।

এ সময় তারা মতিনের স্কুলশিক্ষিকা স্ত্রী, কলেজপড়ুয়া ছেলে ইউসুফ ইয়েম জোয়ান মাহিম (২১) ও মেয়ে এইচএসসি পরীক্ষার্থী জাহান মৌফিকে (১৮) পিটিয়ে আহত করে। এ সময় ময়না, স্বর্ণা ও সাগরিকাসহ কয়েকজন নারী মিলে মৌফির পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে কলেজছাত্রী ইসরাত জাহান মৌফি গ্রামবাসীর সামনে বিবস্ত্র হওয়ায় ভীষণ লজ্জা পেয়ে যায়।

আহতরা সবাই হাসপাতালে গিয়ে ভর্তি হলেও মৌফি ঘর থেকে আর বের হয়নি। এক পর্যায়ে দুপুরের দিকে বাড়িতে একা থাকার সুযোগে ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে নিহত কলেজছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল জানান, আমার মেয়েকে লাঠি দিয়ে পিটিয়েছে তাতে আমার দুঃখ নেই; কিন্তু তারা যদি সবার সামনে বিবস্ত্র না করত, তাহলে সে আত্মহত্যা করত না। তাদের জন্যই আমার মেয়েকে হারালাম। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, ওই ঘটনায় নিহত কলেজছাত্রীর বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের নামে আত্মহত্যার প্ররোচনায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালমনিরহাটে বিবস্ত্রের শিকার হয়ে লজ্জায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪