ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণপদক জয় এশিয়ান গেমস থেকে পদকহীন ফেরা যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সত্য বলার আহ্বান জানালো দূতাবাস মধ্যপ্রাচ্যে আরও রণতরী ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রজন্ম ধরে ভাগ্য নির্ধারণ করছে: প্রধানমন্ত্রী, বঙ্গোপসাগর প্রজন্মের পর সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে রুচিরা বেকারির মালিকের ছেলের বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম

রূপপুর প্রকল্পের পারমাণবিক জ্বালানি আজ দেশে পৌঁছাচ্ছে

সৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপপুর প্রকল্পের পারমাণবিক জ্বালানি আজ দেশে পৌঁছাচ্ছে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে পৌঁছাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সহায়তায় বিশেষ কার্গো বিমানে এই জ্বালানি আনা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে এটি গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সবকিছু ঠিক থাকলে দুপুরের মধ্যেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এরপর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) এই জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বহনকারী বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের আগাম অনুমতি নিতে হয়।

পড়ুনবিমানবন্দরে একসাথে পলক ও ইব্রাহিম, তুঙ্গে প্রেমের গুঞ্জন

প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার এই জ্বালানি আসার কথা ছিল। তবে যে সব দেশের আকাশসীমা দিয়ে বিমানটি বাংলাদেশে আসার কথা, তার মধ্যে পাকিস্তান শেষ মুহূর্তে অনুমতি প্রদানে দেরি করায় ফ্লাইটটি এক দিন পিছিয়ে যায়। রুট ও আকাশসীমা ব্যবহারের পূর্বানুমতি নিশ্চিত করার পর শুক্রবার তা বাংলাদেশে পৌঁছাচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো মিলিয়ে সর্বমোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এই পর্যায়ক্রমিক জ্বালানি সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপপুর প্রকল্পের পারমাণবিক জ্বালানি আজ দেশে পৌঁছাচ্ছে

আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬