রিয়াদের আরামকো তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে অবস্থিত আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার এই স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে আঘাত হানা হয়। ঘটনার পর শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এই অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেয়া পোস্টে দাবি করেছেন, তাদের পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই স্থাপনায় আগুন লেগেছে। ইয়েমেনের রাজধানী সানাসহ হুতি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই পাল্টা পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সারির দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি জোট অন্তত ৬০টি বিমান হামলা চালিয়েছে। এদিকে, হুতি-নিয়ন্ত্রিত সানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি হামলায় ইয়েমেনে অন্তত ৭২ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























