রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

 

রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

নারী-কন্যার সুরক্ষা করি‚ সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রায়পুরা উপজেলায়  আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>> বেগম রোকেয়া পদক পেলেন বর্ষীয়ান চার নারী

সোমবার(০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি বলেন‚নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায় নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন‚ জায়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন সহকারী কমিশনার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: ফাতেমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মোস্তফা খান‚ রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন,  উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা, সভাপতি তৌফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমূখ।

চার জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীর-বিলকিছ আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী- বিনা বেগম, সফল জননী- সাহিদা রবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী- কাবলী তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!