ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা

রাণীশংকৈলে ১৭ কৃষককের ২৫ বিঘা গমের ক্ষেত আগুনে পুড়ে ছাই

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ১৭ কৃষককের ২৫ বিঘা গমের ক্ষেত আগুনে পুড়ে ছাই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ১৭ কৃষককের ২৫ বিঘা গমের ক্ষেত আগুনে পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭ জন কৃষককের প্রায় ২৫ বিঘা পাকা গমের ক্ষেত আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন বিকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ বনগাঁও গ্রামের একটি ফসলের মাঠে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বনগাঁও গ্রামের আফজাল হোসেনের ছেলে সাব্বির হোসেন তার পাকা গম জমি থেকে কেটে বাড়ি নিয়ে যায়। ঘটনার দিন জমিতে পড়ে থাকা পরিত্যক্ত গমের ডাটা ছাই করে জমিতে সার হিসাবে ব্যবহারের জন্য আগুন জ্বালিয়ে দেয়। আর তখনই ঘটে বিপত্তি।

খরা আবহাওয়া ও হালকা বাতাসে সেই আগুন নিমিষেই চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে পাশে থাকা ১৫-২০ জন কৃষককের প্রায় ২০ থেকে ২৫ বিঘা পাকা গমের ক্ষেতে সে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘন্টা খানেকের ব্যবধানে প্রায় ৩ একর গমের ক্ষেত সব আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঈদ আনন্দের পরিবর্তে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবারে বিরাজ করছে ফসল হারানোর শোক।

খবর পেয়ে রানীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে কৃষক ফিরোজ আলম,আব্বাস আলী,গোলাম রব্বানী, কামরুজ্জামান ও আব্দুল হালিমসহ প্রায় ১৫-২০ জনের ২০ থেকে ২৫ বিঘা জমির সব গম পুড়ে ছাই হয়ে যায়।

পড়ুন>>পলাশে চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ আলম বলেন, হতভম্ব হয়ে বলেন, হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ঘরে তুলবো কিন্তু একজনের ভুলের কারণে সব শেষ হয়ে গেল। আরেক কৃষক গোলাম রব্বানী কাঁদতে কাঁদতে বলেন, আমি গতকাল সারা দিন শ্রমিক লাগিয়ে জমি থেকে গম কাটিয়েছি। ভেবেছিলাম ঈদের পরের দিন ফসল ঘরে তুলবো। গম বিক্রি করে সংসারের অভাব মিটাবো।কিন্তু চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। শুধু অসহায় হয়ে পুড়ে যাওয়া ফসলের ছাই দেখলাম। জানিনা এখন আমরা কিভাবে বাঁচবো।

বনগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, এখানে প্রায় ৯ একর জমির গমের ফসল পুড়ে গেছে এবং কৃষকেরা কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়লো। এই ঘটনায় দিশেহারা স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের পক্ষে কিছুতেই সম্ভব না।

এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম বলেন, সাথে সাথে ওই ব্লকের উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অত্যান্ত কষ্টদায়ক। আমরা সব সময় কৃষকদের পাশে রয়েছি। ক্ষতিগ্রস্তদের কৃষি অফিস থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ১৭ কৃষককের ২৫ বিঘা গমের ক্ষেত আগুনে পুড়ে ছাই

আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫