রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২১৫৭৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৪৬
- দুপুর ১১:৪৬
- বিকেল ৩:৪৮
- সন্ধ্যা ৫:২৮
- রাত ৬:৪২
- ভোর ৬:০০
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ ২০২৬) আনুমানিক রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের আবাদতাকিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সহোদর গ্রামের নজরুল ইসলামের ছেলেমো. রায়হান (৩৮) ও পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে রুবেল মিয়া (৫০)।
পড়ুন>> বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, এদিন তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।


























