ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৮৭৮০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:২৬
ইফতারের সময় : ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩২
  • দুপুর ১১:৫৬
  • বিকেল ৪:১৭
  • সন্ধ্যা ৬:০৩
  • রাত ৭:১৬
  • ভোর ৫:৪৬
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান।

পড়ুন>> হরিপুরে ইয়াবাসহ নারী আটক: স্বামী পলাতক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সহসভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস (পান্না), বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস এবং বিএনপি নেতা জমিরুল ইসলাম ও নুরুন্নবী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি মেলার উদ্দেশ্য তুলে ধরে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী চর্চা সম্পর্কে কৃষকদের ধারণা দিতে এবং উৎপাদন বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনিটরিং অফিসার মশিউর রহমানও বক্তব্য দেন।

পড়ুন>> কাউনিয়া উপজেলা কাল্ব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তবে উৎপাদন আরও বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “এর আগে সার নিয়ে আমাদের সরকারের কিছু বদনাম হয়েছিল। এবার যেন সার নিয়ে কোনো ধরনের বদনাম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের বীজ, সার ও প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধন শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬