ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

রাণীশংকৈলে আ.লীগ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: মুক্তির দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হোসেনগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে আ.লীগ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: মুক্তির দাবিতে বিক্ষোভ

রাণীশংকৈলে আ.লীগ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: মুক্তির দাবিতে বিক্ষোভ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হোসেনগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে আটক করেছে থানা পুলিশ।বুধবার ১৬ এপ্রিল ভোররাতে পাশের উপজেলা বীরগঞ্জ গনির হাট এলাকা থেকে আটক করা হয়েছে।  হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টারের দায়ের করা ছিনতাইয়ের মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায়নএদিন সকালে চেয়ারম্যানের মুক্তির দাবিতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ সমর্থক থানার মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এবং বিভিন্ন শ্লোগান দেন। এবং চেয়ারম্যানকে ছেড়ে না দিলে তার যাবেনা বলে বিক্ষোভ করেন।

পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের শান্ত হতে বললে, বিক্ষোভকারিরা আরো উত্তেজিত হয়ে ওঠে। এসময় কিছুক্ষণের জন্য রাস্তা চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত চেয়ারম্যান এর সমর্থকদের শান্ত হতে এবং অবৈধভাবে রাস্তা অবরোধ থেকে সরে যেতে বললে জনগণ কর্ণপত না করে আরো বিশৃঙ্খলার চেষ্টা করে।

পরে পুলিশের সহায়তায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে রাস্তা ও থানা চত্বর থেকে বিক্ষোভকারিদের সরিয়ে দেওয়া হয়। এ সময়  কয়েকজন বেশি বাড়াবাড়ি করলে  ৪ জনকে আটক করেন থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন মফিজুল ইসলাম সেন্টু (৪০) শিমুল ইসলাম (৩৫) মুক্তারুল ইসলাম (৩২) ও দেলোয়ার হোসেন (৩৭)।

পড়ুন>>নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী গতকাল মঙ্গলবার ১৫ এপ্রিল বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রাণীশংকৈলে আসার পথে বারোঘরিয়া বাজারে পৌঁছালে চেয়ারম্যান মতি ও তার লোকজন নিএনপি নেতা মমতাজের পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে তাকে মারপিট করে।

তার ব্যবহৃত মোটরসাইকেল,মোবাইল ফোন ও পকেটে থাকা ১ লক্ষ ৩৯ হাজার টাকা চেয়ারম্যান ও তার লোকজন ছিনিয়ে নেন। এ ঘটনায় মমতাজ আলী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি (৪৫) কে প্রধান আসামি করে আনোয়ার হোসেন (৩৫ মনিরুল ইসলাম মনিরসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ১১।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলার ১নং আসামী মতিউর রহমান মতিকে রাতে গ্রেফতার করে সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ওসি আরো জানান, থানার সামনে চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু লোকজন রাস্তা অবরোধ করে। তাদের আমরা ছত্রভংঙ্গ করে দেই।এ সময় আটককৃত ৪ জনের ব্যাপারে পরবর্তীতে জানানো হবে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করে। এ কারণে চেয়ারম্যানের কিছু সমর্থক বেআইনি ভাবে রাস্তায় জমায়েত হয়ে রাস্তা অবরোধ করে।

এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সাহাতায় কম বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে আ.লীগ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: মুক্তির দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫